October 25, 2026, 1:08 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁদাবাজদের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশে চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা হয়ে গেলে আগামী দুই-একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের মোকাবিলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের সব সংগঠনকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নিত্যপণ্যের দাম বাড়ার জন্য চাঁদাবাজিকে দায়ী করে তিনি বলেন, এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তাই চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার নিজের ও আমার সহকর্মীদের ওপর অনেক দায়িত্ব।

চাঁদাবাজদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা এই কাজে লিপ্ত হবেন না; আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।

দেশে ছিনতাই বেড়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে ছিনতাই অনেক বেড়েছে। বেশিরভাগ ঘটনায় মোবাইল ফোন ছিনতাই হচ্ছে। বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page