February 22, 2026, 4:47 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ও বিজিবি। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।

র‍্যাব অধিনায়ক জানান, সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র‍্যাব তিনবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। বুধবার মধ্য রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র‍্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‍্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page