September 5, 2026, 1:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

চাকরিতে পুনর্বহালের দাবিতে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়।

রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে দুইশ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানরতদের মধ্য থেকে ৫ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ে আলোচলনার ডাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮৮ জন, নারী ৩৩ জন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page