October 17, 2026, 10:49 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চার ইসরাইলি জিম্মির মৃতদেহের বিনিময়ে সকল ফিলিস্তিনি বন্দীর বিনিময় চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চারজন ইসরাইলি জিম্মির মৃতদেহের বিনিময়ে মধ্যস্থতাকারীরা সকল ফিলিস্তিনি বন্দীর মুক্তি লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছেন। গত সপ্তাহে এসব বন্দীর মুক্তি পাওয়ার কথা ছিল। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার কায়রো থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিনির মুক্তিকামী গোষ্ঠী হামাস মিশরের তত্ত্বাবধানে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে, এটি ইসরাইলের সাথে তাদের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ।

রোববার, হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করে পাঁচ সপ্তাহ ধরে চলা গাজা যুদ্ধবিরতিকে বিপন্ন করার অভিযোগ এনেছে।

এদিকে ইসরাইলি জিম্মিদের কীভাবে মুক্তি দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস গাজা জুড়ে জনসাধারণের অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তির আগে বন্দীদের মুখোশধারী সশস্ত্র যোদ্ধাদের প্রহরায় স্লোগানে সজ্জিত মঞ্চে নিয়ে উঠানো হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব ঘটনাকে ‘অপমানজনক আনুষ্ঠানিকতা’ অভিহিত করেছেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সকল পক্ষকে ‘মর্যাদাপূর্ণ এবং একান্তে’ বন্দী ও জিম্মি বিনিময় করার আহ্বান জানিয়েছে।

হামাস সপ্তম স্থানান্তরের মাধ্যমে শনিবার ছয়জন ইসরাইলি বন্দীর মুক্তি দিয়েছে, এর প্রতিক্রিয়ায় ইসরাইল ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করেছে।

উভয় পক্ষই পরস্পরের প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। কার্যকর হওয়ার পর থেকে চুক্তিটি মূলত স্থগিত রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page