September 27, 2026, 6:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চার জিম্মি মরদেহের বিনিময়ে ৬শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা বৃহস্পতিবার ভোরে ইসরাইলের চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। দখলদার ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে। এই চার মরদেহ হস্তান্তরের কিছুক্ষণ পরেই ইসরাইল পশ্চিম তীরে ৬শ’ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

পশ্চিম তীর থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চার জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানান, তারা ৬শ’ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন। সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগ তুলে ইসরাইল তাদের মুক্তি স্থগিত করেছিল।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। অনেক নারীকে আনন্দে কাঁদতেও দেখা যায়।

ইসরাইলের কাছে হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরাইলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু মুক্তি দেয়ার সময় হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরাইল।

হামাসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সেদিন বলা হয়েছিল, আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে। এরপরই কেবল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে আলোচনা করবে হামাস।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page