October 11, 2026, 7:13 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি-৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের অর্থনৈতিক চাপ মোকাবিলা ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উচ্চ প্রযুক্তির রপ্তানি ঝুঁকি সীমিত করার লক্ষ্যে জি৭ শনিবার একটি সাধারণ কৌশল গ্রহনে সম্মত হবে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হিরোশিমা জি৭ সম্মেলনে সাংবাদিকদের বলেন, চুক্তির পদক্ষেপগুলি বর্তমানে কিছু সেক্টরে চীনের উপর খুব বেশি নির্ভরশীল স্থিতিস্থাপক সাপ্লাই চেইনের উপর ফোকাস করবে। চুক্তিতে রপ্তানি নিয়ন্ত্রণ ও বহির্মুখী বিনিয়োগ ব্যবস্থার মতো সংবেদনশীল প্রযুক্তি রক্ষার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। খবর এএফপি’র।
সুলিভান বলেন,  চীনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে অতীতের মতপার্থক্য অনেকাংশে ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, সাধারণ কৌশল চীনের সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে পশ্চিমা শক্তিকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর  জোর দেবে।
সুলিভান বলেন, মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর  ‘নিরবচ্ছিন্ন’ কূটনীতির ফলে এই ইস্যুতে জি৭-এ ঐক্যবদ্ধতা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page