August 4, 2026, 7:19 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

চীনের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, শুধুমাত্র অর্থনৈতিক খাত নয় সকল খাতে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করতে হবে। চীনের সাংহাই শহরে ইরানের নবনিযুক্ত কনসাল জেনারেল আলী মোহাম্মাদি রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সাংহাই ও পূর্ব চীনের সঙ্গে ইরানের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি ইরানের বেসরকারি খাত এবং চীনা অংশীদারদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে  চীনে বসবাসরত ইরানিদের সক্ষমতা ব্যবহার করা যেতে পারে।

আলী মোহাম্মাদি এর আগে ভারতের মুম্বাই ও রাশিয়ার আস্ত্রাখান শহরে ইরানের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সহকারী মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পেশোয়ার শহরে ইরানের নবনিযুক্ত কনসাল জেনারেল আলী বানাফশে খানের সঙ্গেও সাক্ষাৎ করেন। বানাফশে খান এর আগে দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়ায় ইরানের কনসাল জেনারেল হিসেবে কাজ করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page