September 18, 2026, 11:23 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চীন-জাপানের সঙ্গে বিরল বাণিজ্য বৈঠকের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রোববার সিউলে মিলিত হচ্ছেন দক্ষিণ কোরিয়া, জাপান ও  চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ি ও ছোট ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এ ত্রিদেশীয় বৈঠকের ঘোষণা এলো। গত পাঁচ বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়া, জাপান ও  চীন যৌথভাবে শীর্ষ বাণিজ্য বৈঠক করছে।

দক্ষিণ কোরিয়া ও জাপান অটো রপ্তানিকারক প্রধান দেশ এবং চীনও মার্কিন শুল্ক ব্যবস্থার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘রোববার সকালে সিউলে ত্রিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।’

এই বৈঠকে দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী আহন ডুক-গিউন, জাপানের শিল্পমন্ত্রী ইয়োজি মুটো এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও উপস্থিত থাকার কথা রয়েছে। দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হবে।

দক্ষিণ কোরিয়ার মন্ত্রী আহন বৃহস্পতিবার বলেছেন, ‘যেহেতু দক্ষিণ কোরিয়া ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, এত পরিমাণ শুল্ক আরোপের ফলে আমাদের শিল্পে ক্ষতির আশঙ্কা বাড়ছে।’

জরুরি এক বৈঠকে আহন বলেন, ‘মার্কিন শুল্ক ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়াটি এক দফা আলোচনায় সমাধান করা হবে না। এতে সময় লাগবে মনে হচ্ছে।’

এদিকে গত মাসে একবার শুল্ক বৃদ্ধির পর চলতি মাসে আবারো চীনা আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে মোট বাণিজ্যে শত শত বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও সতর্ক করে দিয়ে বলেছেন, ‘মার্কিন শুল্ক বিশ্বব্যাপী শিল্প সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ব্যাহত করবে এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই ভুল পথে চলতে থাকে, তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’

জাপান সরকারের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, অটো আমদানির ওপর মার্কিন শুল্ক ‘অত্যন্ত দুঃখজনক’।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page