April 1, 2026, 3:08 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি ; ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগে দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা এবং তারেক হাসানের হাতের একটি আঙুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেওয়া হয়েছে। তারা অনেকটা শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

আহত হিরক বলেন, ‘সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনায় মাঠেই কাজ করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মোহাইমেন হাসানের ওপর চেয়ার নিক্ষেপ করেন তারা। বাধা দিতে গেলে আমরাও আহত হই।’ তবে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনে আসন নিয়ে দুই গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজে দেখেছি। তবে কাদের কোথায় মারধর করেছে, কখন হাসপাতালে ভর্তি হয়েছে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page