September 21, 2026, 3:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে চারটি গরু ও দুটি ছাগল মারা গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে উপজেলার নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষক জহিরুল ইসলাম মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল জ্বালান। তার ধারণা কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কৃষক জহিরুল বলেন, চাষাবাদ করে ছয় সদস্যের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। আগুনে চারটি গরু ও দুটি ছাগল হারিয়ে আমি এখন সিঃস্ব। বিভিন্ন এনজিওতে থাকা ঋণ এখন আমি কী করে শোধ করবো?’

নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আগুনে কৃষক জহিরুল ইসলামের গোয়াল ঘরের থাকা গরু-ছাগল মারা গেছে। আমি সাধ্যমতো তাকে সহযোগিতার চেষ্টা করবো।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা বলেন, কৃষক জহিরুলের গরুগুলো পুড়ে মারা যাওয়ায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শুনেছি। এ অবস্থায় তার সহযোগিতা প্রয়োজন। লিখিত আবেদন করলে আমার প্রয়োজনীয় সব সহযোগিতার চেষ্টা করবো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page