October 18, 2026, 1:04 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সহকারী প্রোগ্রামার (আইসিটি) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমান (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জীবননগর শহরের বসুতিপাড়া এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকার আতাউর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। প্রায় তিন বছর আগে তিনি জীবননগর উপজেলা আইসিটি অফিসার হিসেবে যোগদান করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী ইতি খাতুন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হলেও তা পরে মিটে যেত। তিনি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান। ঘটনার দিন সকালে স্বামীর সঙ্গে কোনো ঝগড়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সকালে তিনি বাজারে ছেলের জন্য জুস আনতে যান। ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মাহমুদুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page