March 11, 2026, 5:40 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। সোমবার (২৯ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

বৈশাখ মাস এখন মধ্য পর্যায়ে। কালবৈশাখী তো দূরের কথা, ছিটেফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষায় চুয়াডাঙ্গাবাসী। সকাল হতেই গরম হাওয়ার দাপট এবং তাপপ্রবাহের তীব্র দহন। স্বস্তি পেতে এখনও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পায়নি এ জেলার মানুষ। তীব্র তাপপ্রবাহের কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হিট এলার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম বাতাস বয়ে যাচ্ছে। তীব্র দাবদহ থেকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি ও স্যালাইন নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংস্থাগুলো।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৪৯ শতাংশ। এরপর বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাস আর্দ্রতা ছিল শতকরা ১৬ শতাংশ। বেলা ৩টায় এ মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসের আর্দ্রাতার পরিমাণ ১৩ শতাংশ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page