October 17, 2026, 9:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরান ; তেহরানের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, ফিলিস্তিন ও লেবাননে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

গতকাল ৯ ফেব্রুয়ারী রোববার তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শূরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ ইসমাইল দারবিশ এবং সংগঠনের আরো কয়েকজন  সদস্যের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আহমাদিয়ান ইসরাইলের বিরুদ্ধে হামাসের বিজয়কে স্বাগত জানিয়ে বলেন, “গাজার ঘটনাবলী ইঙ্গিত দেয় যে, ইসরাইল ধ্বংস হওয়ার পথে এবং ৪৭০ দিনের প্রতিরোধ প্রমাণ করেছে, এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”

আন্তর্জাতিক অঙ্গনে হামাসের অর্জনের দিকে ইঙ্গিত করে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আজ আমরা দেখতে পাচ্ছি যে, সমগ্র বিশ্ব এমনকি ইউরোপীয় ও পশ্চিমা কর্মকর্তারাও ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে। অপারেশন আল-আকসা ফ্ল্যাডের আগে এমন পরিবেশ ছিল না। এই অর্জন তরবারির উপর রক্তের বিজয়ের ফলাফল।”

আহমাদিয়ান আরো বলেন, গাজার জনগণ তাদের অনুকরণীয় প্রতিরোধের মাধ্যমে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আদর্শ হয়ে উঠেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page