August 17, 2026, 5:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ছাড় পাওয়া ৬০০ কোটি ডলার আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করা হবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ছাড় পাওয়া অর্থের ওপর তার দেশের পূর্ণ কর্তৃত্ব রয়েছে। তিনি আরো বলেছেন, এই অর্থ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করা হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

গতমাসে আমেরিকার সঙ্গে ইরানের বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইরান থেকে পাঁচ মার্কন বন্দি এবং আমেরিকার কারাগার থেকে পাঁচ ইরানি বন্দি মুক্তি পাবে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির যে ৬০০ কোটি ডলার মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল তা ছেড়ে দেবে সিউল। এই চুক্তি বাস্তবায়নের কাজ অনেক দূর অগ্রসর হয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি তার সাক্ষাৎকারে বলেন, আমেরিকার চাপের কারণে দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে। তবে মার্কিন প্রশাসন দাবি করছে, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে পাওয়া অর্থ ইরান কেবল ‘মানবিক কাজে’ ব্যবহার করতে পারবে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট রায়িসি বলেন, “এই অর্থ ইরানি জনগণের, ইরান সরকারের, কাজেই এই অর্থ কোথায় কোন কাজে খরচ হবে সে সিদ্ধান্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান নেবে।” ইরানে আটক মার্কিন বন্দিরা সুস্থ আছেন এবং তারা চুক্তি অনুযায়ী সময়মতো নিজ দেশে ফিরে যাবেন বলেও আশ্বাস দেন প্রেসিডেন্ট রায়িসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page