October 15, 2026, 5:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ছাত্রলীগের নামে অপকর্ম করলে ক্ষমা নেই : কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ অপকর্ম, অপচেষ্টা, অপতৎপরতা করলে ক্ষমা করা হবে না।

তিনি বলেন, ছাত্রলীগ র‍্যাগিং বা শিক্ষার্থী নির্যাতনে বিশ্বাস করে না। ছাত্রলীগ শিক্ষার্থীদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মিলন-বিরহে সার্বক্ষণিক পাশে থাকা সংগঠন। শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের যে আবেদন সেটিও অত্যন্ত প্রবল।

বুধবার (১ মার্চ ) দুপুরে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) আবাসিক হলে শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ নেতা-কর্মীকে বহিষ্কারের পর এ মন্তব্য করেন তিনি।

শেখ ইনান আরও বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ র‍্যাগিং, টিজিং, বুলিং, সেক্সুয়াল হ্যারেজমেন্টের মতো হেয় প্রতিপন্নতার কাজে কোনোভাবে যুক্ত হওয়ার চেষ্টা করলে বাংলাদেশ ছাত্রলীগ তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানায় ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ঊর্মি, ইসরাত জাহান মিম ও মোয়াবিয়া জাহান। তাদের মধ্যে অন্তরা ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি বাকিরা কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে জড়িত।

অপরদিকে, ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে হলের প্রভোস্টকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page