November 5, 2026, 10:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ‘দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুসহ ভাগ্যাহত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, ক্ষেতে-খামারে অথবা নিজ সংসারে বাবা, মা, ভাই, বোনকে সহায়তা প্রদানকারী এবং নিজ প্রচেষ্টা ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।’
তিনি জানান, বর্তমানে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩১ হাজার ১৯৯ জন ছাত্র- ছাত্রীদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিতকরণে শিশু কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page