April 13, 2026, 2:11 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামে মোয়াজ্জেম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকরাম সাখিদার, হাবেজ উদ্দীন, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এদের মধ্যে হাবেজ উদ্দীন বিচার চলাকালীন সময়ে মারা যান।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০ টার দিকে অভিযুক্তদের অতর্কিত হামলায় আহত হয় আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ বেশ কয়েকজন। এতে গুরুতর আহত মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন ওই বছরের ৩০ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page