October 30, 2026, 1:53 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সুদান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের সরকার জাতিসংঘের দূত ভলকার পার্থেসকে ‘পার্সোনা নন-গ্রাটা’ ঘোষণা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ  ঘোষণা দেয়।
সুদান সরকার জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছে, ‘তারা ভলকার পার্থেসকে আজ ‘পারসোনা নন-গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছে।’
মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর প্রধান ফাত্তাহ আল-বুরহান আবদেল দেশটিতে সংঘাত উস্কে দেয়ার জন্য পার্থেসকে অভিযুক্ত করার কয়েক সপ্তাহ পরে তাকে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘ মিশনের টুইটার ফিড অনুসারে, পার্থেস বৃহস্পতিবার ইথিওপিয়ার আদ্দিস আবাবায় একের পর এক কূটনৈতিক আলোচনায় নিয়োজিত ছিলেন।
গত মাসে জাতিসংঘের কাছে এক চিঠিতে, সুদানের নেতা বুরহান সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই বাড়িয়ে দেওয়ার জন্য জাতিসংঘ দূতকে দায়ী করেন এবং তাকে জাতীয় সার্বভৌমত্বকে সম্মান না করার জন্য অভিযুক্ত করে প্রতিস্থাপনের দাবি জানান।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা পার্থেসের পাশে দাঁড়ান। তবে গত সপ্তাহে, নিরাপত্তা পরিষদ সুদানে ইউএন ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইউনিটামস)- এর ম্যান্ডেট মাত্র ছয় মাসের জন্য বাড়ানোর পক্ষে ভোট দেয়। এক বছর আগে ওমর আল-বশিরের পতনের পরে সুদানের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য ২০২০ সালের জুেন  ইউনিটামস গঠন করা হয়। ইতোপূর্বে ইউনিটামস এক বছরের জন্য নবায়ন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page