September 10, 2026, 12:14 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক বিরতির প্রস্তাব পাস ; মানবে না ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক প্রস্তাব পাস হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার প্রায় দেড় মাসের মাথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হয়। তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

ইসরায়েলের আকাশপথ ও স্থল হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। ক্রমবর্ধমান এ সংকট মোকাবিলায় বেসামরিক ফিলিস্তিনিদের গাজায় ‘জরুরি ও বর্ধিত মানবিক বিরতির’ আহ্বান জানিয়ে স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে মাল্টা।

এ প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই ভোট দিয়েছে। তবে বিপক্ষে ভোট দেয়নি কোনও দেশ। ভেটো শক্তিও প্রয়োগ করেনি পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউই। তবে বিপক্ষে কেউ ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

উত্থাপিত প্রস্তাবে, বেশ কয়েক দিনের জন্য গাজা উপত্যকায় সংঘাত বন্ধ ও করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগিদের পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধাবিহীন চলাচলের নিশ্চয়তার কথা বলা হয়েছে।

এছাড়া, গাজায় হামাসের হাতে বন্দি সকল ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়।

এর আগেও, গাজা যুদ্ধের ইস্যুতে চারবার বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। তবে এতদিন ইসরায়েলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রের বাধায় কোনো প্রস্তাবই পাস হয়নি।

মাল্টার জাতিসংঘের রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার বলেছেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রথম ধাপ অর্জন করেছি। অপরিণামদর্শী সশস্ত্র এ সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শিশুদের দুর্দশা প্রতিরোধে আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকব।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page