October 30, 2026, 6:58 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এছাড়া সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও অস্ত্রবিস্তার রোধ সংক্রান্ত কমিটির প্রতিবেদক এবং এই কমিটির পরিচালনা পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে ইরান।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আলি বাহরাইনিকে সর্বসম্মতিক্রমে এই সংস্থার সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সাধারণ পরিষদের পাঁচজন সহ-সভাপতির একজন নির্বাচিত হলো ইরান।

নির্বাচিত ভাইস প্রেসিডেন্টদের কাজ হবে সাধারণ পরিষদের সভাগুলো পরিচালনা করার পাশাপাশি এজেন্ডা নির্ধারণ করা এবং অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি সাজানো। এই কাজে তারা নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য সহযোগে সাধারণ কমিটির সদস্য তালিকা গঠন করবে।

সপ্তাহখানেক ধরে আমেরিকার প্রতিনিধি এই দুটি পদে ইরানের নিয়োগ ঠেকাতে কূটনৈতিক মহলে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page