April 1, 2026, 3:41 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্ত্রী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে স্বামী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নাম্বারে কল দিয়ে তথ্য দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় নোয়াখালীর সদরে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি এর আগেও একাধিক বার এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় দক্ষিণ শুল্লকিয়া গ্রামের (২৮) এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে, যা জরুরি সেবায় কল দিয়ে স্বামী আনোয়ার পুলিশি সহযোগিতা চেয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। পরে কলদাতা আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে
সে মজা করতে গিয়ে ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দিয়েছে বলে স্বীকার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আনোয়ার ৯৯৯ এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page