September 6, 2026, 9:41 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় শোক দিবসে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে ফাউন্ডেশন।

এছাড়া মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধন করা ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো ও দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page