October 12, 2026, 7:31 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান গতিশীল কূটনীতি বেছে নিয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল­াহিয়ান বলেছেন, নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য তেহরান গতিশীল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার নিজের দু’দিনের বাকু সফর নিয়ে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরেপক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকে অংশগ্রহণ করেন। বুধবার থেকে শুরু হওয়া ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বৈঠকে ন্যামের ফিলিস্তিন বিষয়ক মন্ত্রিপর্যায়ের কমিটিও অংশগ্রহণ করে।

নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া পোস্টে আমির-আব্দুল­াহিয়ান বলেন, বাকু সফরে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পাশাপাশি তুরস্ক, ইরাক, মালয়েশিয়া, সুদান, বেলারুশ, সিরিয়া, কুয়েত ও নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের নেতা রিয়াদ আল-মালিকির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আমরা গতিশীল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এর আগে বাকু সম্মেলনে দেয়া ভাষণে আমির-আব্দুল­াহিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তেহরান উলে­খযোগ্য সাফল্য দেখিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় তার দেশ নিজেকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page