October 11, 2026, 3:12 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জাপানের একটি টুনা মাছের দাম ১৫ কোটি টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাপানের টোকিওর একটি সুসি রেস্তোরাঁ মালিকরা একটি ব্লুফিন টুনা মাছ কিনেছেন ২০৭ মিলিয়ন ইয়েনে (প্রায় ১.৩ মিলিয়ন ডলার বা ১ মিলিয়ন পাউন্ড)। টাকার হিসেবে এর দাম দাঁড়ায় ১৫ কোটি ৭০ লাখ টাকারও বেশি। মাছটির ওজন ২৭৬ কেজি (৬০৮ পাউন্ড), যা আকারে একটি মোটরবাইকের সমান।

বিবিসি জানিয়েছে, জাপানের রাজধানীর তোয়োসু ফিশ মার্কেটে বার্ষিক নতুন বছরের নিলামে এই মাছটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে। নিলামে বিজয়ী অনোদেরা গ্রুপ জানিয়েছে যে, মাছটি তাদের মালিকাধীন বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত হবে।

অনোদেরা গ্রুপের কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের জানান, প্রথম টুনা সৌভাগ্য নিয়ে আসে।  তিনি আশা প্রকাশ করেন যে এই মাছ খেয়ে মানুষ একটি চমৎকার বছর উপভোগ করবে। মাছটি জাপানের উত্তরের আওমোরি অঞ্চলের উপকূলে ধরা হয়েছে।

টানা পাঁচ বছর ধরে অনোদেরা গ্রুপ নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে এই টুনা মাছ কিনে আসছে। গত বছর তারা ১১৪ মিলিয়ন ইয়েনে একটি টুনা কিনেছিল।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page