September 25, 2026, 1:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের ইসলামপুরে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাছের বাবুলের কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত থানা মোড় এলাকার ঐতিহাসিক বটতলা চত্বরে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। সাংবাদিকদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জেলার সব সাংবাদিক।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, সদস্য এম কে দোলন বিশ্বাস, ওসমান হারুনী, সাহিদুর রহমান, আব্দুন সামাদসহ অন্যান্য সদস্য।

এছাড়াও মেলান্দহ উপজেলার শাহাজামাল, সদর উপজেলার এস এম আব্দুল হালিম, দেওয়ানগঞ্জ উপজেলার খাদেমুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় কমিটির সদস্য ও ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন শহরের বাইপাস সড়কে পাথরঘাটায় অবৈধভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমলে নিলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাংবাদিকদের দিলেই ভালা, না দিলেই খারাপ বলে মন্তব্য করেন’। এ সময় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাধারণ সম্পাদক বৈঠক ত্যাগ করেন।

এ বিষয়ে চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের বাবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করে তিনি জাগো নিউজকে জানান, সাংবাদিকদের নিয়ে এ ধরনের মন্তব্য তিনি করেননি।

অন্যদিকে ইসলামপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান জাগো নিউজকে বলেন, ওইসময় আমি মুঠোফোনে কথা বলছিলাম, তাই কিছুই শুনতে পারিনি। কিছুক্ষণ পর দেখলাম সাংবাদিকরা প্রতিবাদ করে চলে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page