February 18, 2026, 4:37 pm
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের ৩৩ স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপ-তৎপরতার প্রতিবাদে জামালপুর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলা ও ইসলামপুর উপজেলাসহ পৌরসভার ৩৩ স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় জামালপুর পৌরসভার ১৭টি ওয়ার্ড, সদর উপজেলার ১৫ ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নেতৃত্বে স্থানীয় মালগুদাম মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফেরিঘাটে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, ৬ নাম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল পাশা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো অপশক্তিই শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

একই কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page