April 4, 2026, 6:31 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে চুরি করতে ঢুকে র‍্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার শিমলা বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ লিপি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

ওই গৃহবধূ উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্য রাতের কোন এক সময় চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page