October 17, 2026, 12:27 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে নিজ দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে পুরোনো টিন ও লোহার ভাঙারি ব্যবসা করতেন। তিনি দোকানেই রাতযাপন করতেন এবং সেখানে রান্না করে খাবার খেতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে নিহতের ভাই রিক্সন দোকানে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দোকানের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের মেঝেতে সামিউল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page