October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সর্বশেষ সোমবার (৩১ আগস্ট) সকালে জব্দ হওয়া সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবির পাথরেরচর বিওপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, জব্দ করা সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সীমান্তে দেশের সম্পদ রক্ষায় ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page