October 1, 2026, 10:09 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব নেই : নজরুল ইসলাম খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সম্প্রতি দুই দলের নেতাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, জামায়াতের সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই। তবে জামায়াত একা নিজেদের দেশপ্রেমিক দাবি করলে তাদের কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বেলা সোয়া ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

জামায়াতের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সঙ্গে জোটে ছিলাম। ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। বিএনপির কর্মসূচি এবং জামায়াতের কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও (জামায়াত) থাকবে। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। তবে কেউ যদি কখনো বলে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই।

নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জনগণের দুর্ভোগ রোধ করা যায় তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের, জোটের, দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনার পতন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে ও জোটগতভাবে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি। জোটের ও বিএনপির শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি। সেটার সফলতা আসে ২০২৪ এর ৫ আগস্টে। প্রথম দফায় আমরা সফলতা অর্জন করেছি, দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।

ফরহাদ বলেন, আমরা চাই জাতীয় নির্বাচনটা দূরত্ব হোক। এর জন্য সংস্কার প্রয়োজন। আমরাও সংস্কার চাই। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। অন্যান্য সংস্কার নির্বাচিত সরকার করবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page