March 31, 2026, 6:52 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে উপর আদালতের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকার যুগ্ম জেলা জজ (১ম আদালত) মাসুদুল হকের আদালত সোমবার এই নিষেধাজ্ঞা জারি করেন।

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা, দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।

আদেশে বলা হয়, ১ নম্বর প্রতিপক্ষ (জিএম কাদের) ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের গঠনতন্ত্রের আলোকে পার্টির কোনো সিদ্ধান্ত যাতে গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হলো।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা জারির আদেশের একটি কপি সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন জিয়াউল হক মৃধা।

ওই কপি স্পিকারের দপ্তরে জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন রাঙ্গাঁ।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য হয়ে ওঠে। দলের চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ- এই দুই বলয়ে ভাগ হয়ে যায় দলটি। যে বিভক্তি এখনও স্পষ্ট। রওশনের অনুসারীদের ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করেছেন চেয়ারম্যান জিএম কাদের। এর মধ্যে জিয়াউল হক মৃধাও একজন। আর মসিউর রহমান রাঙ্গাঁকেও বহিষ্কার করা হয়েছে সব পদ ও দলের সদস্য পদ থেকেও। এ নিয়ে দলটির ভেতরে বিশৃঙ্খলা চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page