November 7, 2026, 11:17 am
শিরোনামঃ
ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন
এইমাত্রপাওয়াঃ

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা; যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন অর্থাৎ ৫ হাজার কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার (৬ ডিসেম্বর) সোলাইমানি হত্যার ক্ষতিপূরণ হিসেবে এমন নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ।

ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার চেয়ে আদালতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ মামলা করেছেন। সেই মামলার বিচারে মার্কিন সরকারকে বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, এ মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপারসহ ৪২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনায় ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

ওই হামলার কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় কয়েক ডজন সৈন্য মানসিক সমস্যায় ভুগে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশ অভিযান শাখা কুদস ফোর্সের নেতৃত্ব দিতেন কাসেম সোলাইমানি। ছিলেন দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৮) নায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page