November 27, 2026, 1:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

জ্বালানির দামসহ নানা বিষয়ে সৌদি যুবরাজ-পুতিন ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জ্বালানি তেলের দাম এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে গতকাল (বুধবার) টেলিফোনে আলোচনা করেছেন।

পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় বৈঠক করার একদিন পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন সৌদি যুবরাজ।

ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং বিনিয়োগ, ট্রান্সপোর্ট লজিস্টিক্স ও জ্বালানি খাতে প্রতিশ্রুত যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া, দুই নেতা বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এ সময় ওপেক প্লাসের সঙ্গে উচ্চ পর্যায়ের সহযোগিতা করার জন্য তারা একমত হন। এর আগের দিন মঙ্গলবার সৌদি যুবরাজ জেদ্দায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন।

গত ১০ মার্চ ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে একটি চুক্তি হওয়ার পর এই প্রথম আমেরিকার শীর্ষ পর্যায়ের কোনো কূটনীতিক সৌদি আরব সফর করলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক ১০০ মিনিট স্থায়ী হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page