October 14, 2026, 3:45 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর থানাধীন পশ্চিম দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করাকালীন কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রংয়ের ১টি বুলেট প্রুফ জ্যাকেট এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জ্যাকেট ও ওয়াকিটকি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অন্যান্য অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট জেলার সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র‌্যাব-৫ সিপিসি-৩ দল অভিযান চালিয়ে রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি, ১টি সাউন্ড গ্রেনেড এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page