April 12, 2026, 1:04 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নানার ভ্যানচাপায় প্রাণ গেল নাতির

প্রতীকি ছবি

এম এ কবীর, ঝিনাইদহ :  ঝিনা্দইদহহের হরিণাকুন্ডুতে নানার পাখিভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে চার বছর বয়সী শিশু রিফাত হোসেন।
মঙ্গলবার দুপুরে শহরতলির দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু রিফাত ওই এলাকার মানোয়ার হোসেনের নাতি এবং শৈলকুপা উপজেলার লাল্টু মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নানাবাড়ির উঠানে পাখিভ্যানের ওপর বসে খেলছিল রিফাত। হঠাৎ ভ্যানটির চাকার নিচ থেকে ইট সরে সেটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ওই সময় শিশুটি ভ্যানের নিচে চাপা পড়ে মাথায় ও বুকে আঘাত পায়। সে সময় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুন্ডু হাসপাতালে নেয়।

হাসপাতালের চিকিৎসক মোঃ মিল্টন পারভেজ জানান, শিশুটি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতে ক্ষত হলে প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি জানান,হাসপাতালে আনার আগে পথেই শিশুটির মৃত্যু হয়।

রিফাতের মা আরিফা খাতুন বলেন, ‘কয়েক দিন আগে আমার সোনার মানিককে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসি। আর নিজের নানার ভ্যানের নিচে চাপা পড়ে আমার বুকের ধন এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি।’

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানার ভ্যান উল্টে নিচে পড়ে মারা গেছে শিশুটি। তবে এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page