March 31, 2026, 12:59 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ; বিএনপির নেতৃবৃন্দের পরিদর্শন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৫ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাত দুইটার দিকে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনা স্থলে ছুটে যান মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের র্শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনিসহ দলীয় নেতৃবৃন্দ। গ্রামের বিএনপির দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়টি পরিদর্শন করে উপজেলা বিএনপির সভাপতি ও ধানের র্শীষ প্রতেিকর প্রার্থী মেহেদী হাসান রনি জানান ঘটনাটি যেই ঘটাক তার শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত দুইটার দিকে কয়েকজন দূর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দ্রত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা কামাল বলেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি না দিলে পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটাবে তারা।

মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী ল গের সভাপতি আমাজাদ সরদার বলেন, প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে যাই। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আমাজাদ সরদার আরো জানান এটি শুধু আওয়ামী লীগের অফিস নয়, দলমত নির্বিশেষে অনেকেই এখানে এসে বসতেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page