February 25, 2026, 5:58 pm
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষি ফার্মের জমি দখল করে ইউপি সদস্যের দোকান নির্মাণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে কৃষি ফার্মের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্বরুপপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে।
এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি ফার্মের আওতায় রয়েছে গোকুলনগর, পাথিলা, করিঞ্চা ও কুশাডাঙ্গা ফার্ম। কৃষি ফার্ম গুলোর মোট জমির পরিমান ২ হাজার ৭৩৭ একর। এর মধ্যে আবাদি জমি পরিমান রয়েছে প্রায় আড়াই হাজার একর। নিচু জমির পরিমান রয়েছে ৬শ’ একর। বিল এলাকায় রয়েছে ২শ’ একরের উপরে।

এখানে অফিস, বাস ভবনসহ একটি বড় বাজার রয়েছে যার নাম দত্তনগর বাজার। এ বাজারটা মুলত দত্তনগর কৃষি ফার্মের জমির উপর। এ বাজারের জমি গুলো বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ক্যাডার, ইউপি চেয়ারম্যান, ক্ষমতাসীন ইউপি সদস্যরা জোরপূর্বক দখল করে মার্কেট বা দোকান ঘর নির্মাণ করে আসছে। সে কারনে দিন দিন দত্তনগর কৃষি ফার্মের জমি গুলো বেদখল হয়ে যাচ্ছে।
এর মধ্যে স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিজ ক্ষমতা বলে দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে দুইটি পাকা দোকান ঘর নির্মাণ করছেন। যা দেখার বা বাধা দেওয়ার কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েক জন দোকানদার জানান, আমাদের বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা কৃষি ফার্মের জমি দখল করে দোকান নির্মাণ করার পর তা অন্যের কাছে ভাড়া দিয়ে আসছেন বেশ কিছু দিন ধরেই।
স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, আমি ঘর নির্মাণ কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো।
স্বরুপপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার জানান, দোকার-ঘর দুইটি যেখানে নির্মাণ হচ্ছে সে স্থানটি পান্তাপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে। তাই আমার কিছুই করার নেই।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page