April 12, 2026, 5:57 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে মা নিহত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের  ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ মার্চ) বিকেলে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। মায়ের কাছ থেকে টাকা না পেয়ে রতন হোসেন তার মা শ্যমলী খাতুনকে (৪২) লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে শ্যমলী খাতুন জ্ঞান হারিয়ে মাঠিতে লুটিয়ে পরে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় শ্যমলী খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী জানান, নেশাগ্রস্ত ছেলে রতন বুধবার বিকালে তার মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার করায় রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। পরে তার মা জ্ঞান হারিয়ে মাঠিতে পরে যায়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে হত্যাকারী ছেলে রতন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page