February 25, 2026, 9:01 pm
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ২

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগার  নিকটবর্তী স্থানে।
ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই আলমগীর হোসেন (৩৩) ও আবুল কাশেম (৫০) নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে কামাল (৫৫) মারা যান।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের গনি হাজীর ছেলে আবুল কাশেম, মৃত চারু ব্যাপারীর ছেলে কামাল, ঘুগরী গ্রামের রিমাজ মালিথার ছেলে আলমগীর নিহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে (৫০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে ঝিনাইদহে যাওয়ার পথে খালিশপুর থেকে ছেড়ে আসা একটি বালি বোঝাই ট্রাকের সাথে ভালাইপুর দরগার নিকটবর্তী স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page