April 13, 2026, 3:26 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে মাঠের কলাই কেটে নিয়ে গেলো মন্টু মেম্বার

প্রতীকি ছবি

স্টাফ রিপোর্টার :  দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ক্রয়কৃত ও পৈত্রিক ৯০ শতক জমির কলাই ফসল জোর পুর্বক ভ্যান যোগে কেটে নিয়ে যায় সাবেক ইউপি সদস্য মন্টু মিয়াসহ তার লোকজন। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের উজ্জালপুর গ্রামে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে,বুধবার সকাল ১০টার দিকে উজ্জলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া,আল আমিন,নয়ন,আমিনুল ইসলাম,কবির হোসেন,বাবু,ইমরানসহ অজ্ঞাত আরো ৫/৬ জন দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সিদ্দিকুর রহমানের ক্রয়কৃত ও পৈত্রিক ৯০ শতক জমির কলাই ফসল জোর পুর্বক কেটে নিয়ে যায়। জমির মালিক সিদ্দিকুর রহমানসহ তার পরিবারের সদস্য এর প্রতিবাদ করলে আসামীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় ইউপি সদস্য মন্ট মিয়া,আল আমিন,নয়ন,আমিনুল ইসলাম,কবির হোসেন,বাবু,ইমরানের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান জানান, আমার সাথে এলাকার কারও সাথে কোন বিরোধ নেই। তার পরও আমার মাঠের ৯০ শতক জমির কলাই ফসল সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে তার লোকজন দিয়ে আমার মাঠের পাকা কলাই গুলো কেটে নিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page