November 13, 2026, 2:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ : রাষ্ট্রপতি সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন (৩৪) একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৩ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ পোড়াদহ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, নিহত ওই ব্যক্তির মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৯শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page