November 13, 2026, 2:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ : রাষ্ট্রপতি সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের মানুষ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিস্টদের আর জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ হবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা সন্ত্রাস ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজপথে ফুলের পাপড়ি বিছিয়ে বরণ করে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তারা হয়তো এ দেশের সাধারণ মানুষকে চেনেন না। দেশের সচেতন নাগরিক সমাজ কখনোই কথিত ফ্যাসিস্টদের জায়গা দেবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে লেখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কোনোভাবেই থামবে না। গত ৯ মাসে সরকারের অর্জন ও সফলতার দিকগুলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরতেও সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথ বেছে নেয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাতারাতি জাদুকরি উপায়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সঠিক তথ্যের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিতে সরকার যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

সব বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৯শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page