March 16, 2026, 10:25 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা নামে (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল ইলমা। সেখানে বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। এটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page