April 15, 2026, 8:48 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভীতি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শূন্য থাকলেও শনিবার থেকে থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। নিজ কর্মস্থলে ফিরে দাপ্তরিক কাজ শুরুর পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা।
শনিবার দুপুরে মহেশপুর থানা চত্তরে ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্নেল আজিজুস শহীদের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের সহযোগিতা করার আশা ব্যক্ত করেন আজিজুস শহীদ ।
এ সময় ৫৮বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান,সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ,মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন। পুলিশের মহাপরিদর্শকের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বানে পুলিশ সদস্যরা থানায় আসতে শুরু করেছেন। তিনি আরও বলেন‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রুনয়, বন্ধু ও সেবক হয়ে কাজ করবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page