April 12, 2026, 10:19 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার : তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। ঝিনাইদহের মহেশপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে ঝিনাইদহের মহেশপুর শহরে হিট স্ট্রোকে ইউনুচ আলী (৮০) নামের একজনের মৃত্যু হয়েছে। গত ২২ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বারুইপাড়া নিহারুন ভিলার দ্বিতীয় তলায় তার মৃত্যু হয়।
ইউনুচ আলী মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে মির্জাপুর থেকে মহেশপুর শহরে ছেলের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর থেকে শারীরিক অসুস্থতা বোধ করার পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয়। এছাড়াও প্রচুর ঘামতে থাকে,হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
মহেশপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা : সুলতান আহম্মেদ মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, ইউনুস নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page