October 17, 2026, 10:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হালিম খান ওই গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের পাশে খড়ের পালার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হালিম খানকে আটক করে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীরা ব্যবহার করে থাকে।

আটক হালিম খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page