September 11, 2026, 11:48 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে হাবিবুর সভাপতি ; জাহাঙ্গীর আলম সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মহেশপুর ক্যাফে মদিনার সম্মেলন কক্ষে ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে কানাইডাঙ্গার আলম বিক্সের মালিক হাবিবুর রহমান ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামন্তার স্টার বিক্সের মালিক কাজিরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী পেয়েছেন ৬ ভোট ।
অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভৈরবার এমএসবিএম বিক্সের মালিক জাহাঙ্গীর আলম।

মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

অনুষ্ঠিত মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মুছা, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,  প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page