October 17, 2026, 6:30 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা

Oplus_16908288

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম, পদবি, পরিচয় ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সুবিধা দাবি, বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহেশপুর পৌরসভা ও উপজেলা প্রশাসন।

সম্প্রতি এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর জনসাধারণের অবগতির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়, প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা পৌরসভা/উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, পরিচয় বা ছবি ব্যবহার করে কোনো প্রকার অর্থ দাবি করলে তাতে সাড়া না দিতে হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

কোনো ব্যক্তি সরকারি অফিসার বা দপ্তরের পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা দাবি করলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা সংরক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

জনস্বার্থে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছে মহেশপুর পৌরসভা ও উপজেলা প্রশাসন।

সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও মহেশপুর পৌরসভা প্রশাসক মো. সাজ্জাদ হোসেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page