February 25, 2026, 2:31 pm
শিরোনামঃ
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন-ফ্রান্স : রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ডলার ও রুপিসহ বিজিবির হাতে ভারতীয় পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

আটককৃত  পি.ভি. জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছে।

৫৮বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২মার্চ) বিকালে মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করে। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতর সিলভারাজের দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে। ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য।

৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের  মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page