April 12, 2026, 9:47 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ কোটি টাকার এলএসডি মাদকসহ ৩ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাত কোটি টাকা মূল্যের ৭ বোতল এলএসডি, শাড়ী, কসমেটিক্স ও বিভিন্ন ধরনের ঔষধসহ রিয়াজ (২২), মোহাম্মদ ইমাম হোসেন (৩৯) ও মোবারক আলী (২৬) নামের ৩ চোরাকারবারীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কুসুমপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ,নড়াইল জেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন ও কক্রবাজার জেলার মহেশখালী গ্রামের শের আলীর ছেলে মোবারক আলী।

৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, কুসুমপুর সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাই থ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কুসুমপুর বিজিবির কমান্ডার নায়েব সুবেদার আব্দুস ছালামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বিত্তিপাড়া গ্রামের আজাদ হোসেনের আম বাগানে অবস্থান নেয়। দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে অগ্রসর হতে থাকে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাসহ চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টার সময় ৩ জনকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ আনা ৭ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), মোবাইল, জর্জেট শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিংক, ঔষধ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭,৩৪,৬৯,৪০৪/-(সাত কোটি চৌত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশত চার) টাকা।

আটককৃত আসামীদেরকে মহেশপুর থানায় সোপর্দে করা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান ।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page